West Bengal Elections 2021: 'নন্দীগ্রাম থেকে লড়ব' ঘোষণা মমতার, হাফ লাখ ভোটে হারাব, চ্যালেঞ্জ শুভেন্দুর

আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে দাঁড়াতে পারেন ভবানীপুর কেন্দ্রেও। নন্দীগ্রাম (Nandigram) থেকে নিজেই ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। মাননীয়াকে যদি হারাতে না পারি, রাজনীতি ছেড়ে দেব। কলকাতা থেকে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিধানসভা ভোটের মুখে চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে তাঁকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। দক্ষিণ কলকাতায় তৃণমূলের গড়ে দাঁড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু। মমতার মাস্টারস্ট্রোক না ভুল সিদ্ধান্ত, তা ভোটের ফলেই বোঝা যাবে। কিন্তু আপাতত তৃণমূল নেত্রীর ঘোষণায় হইচই রাজ্য রাজনীতিতে। এই নন্দীগ্রাম তৃণমূলের উত্থানের ভিত্তিভূমি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola