West Bengal Elections 2021:কর্মসূচির কথা বলেও পগারপার! নাম না করে তৃণমূলনেত্রীকে কটাক্ষ শুভেন্দুর, মমতার পাল্টা টাকা দিয়ে পচা-ধসা এমএলএ কিনেছে বিজেপি

বিজেপিতে (BJP) যোগদানের পর প্রথমবার নন্দীগ্রামে গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী। বোলপুর থেকে নাম না করে পাল্টা বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রীও। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর ৭ জানুয়ারি প্রথমবার নন্দীগ্রাম যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরদিন অর্থাৎ ৮ জানুয়ারি নন্দীগ্রামে পাল্টা কর্মসূচি ঘোষণা করে দেন শুভেন্দু অধিকারীও। কিন্তু সোমবার তৃণমূলের তরফে জানানো হয়, ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভায় যোগ দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্যে নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola