West Bengal Elections 2021: ওরা কর্মচারী খুঁজছে, খুঁজে নিক, বাবার অপসারণ প্রসঙ্গে প্রতিক্রিয়া শুভেন্দুর

পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতির পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে (Sisir Adhikari)। নতুন সভাপতি হলেন সৌমেন মহাপাত্র। এই প্রসঙ্গে শিশির অধিকারীর ছেলে তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "আমি কি রাজনীতি করব, আমার বাবা-মা বলেন না। আমার বাবা-মা কি রাজনীতি করবেন সেই বিষয়ে আমিও কিছু বলি না।" তিনি আরও বলেন, "আমি তো তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড করি না। ওরা কর্মচারী খুঁজছে, খুঁজে নিক।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola