West Bengal Elections 2021: 'এক গুণ্ডা বদমাশ, বাংলা খাওয়া পার্টি', ভাটপাড়ায় আক্রমণাত্মক কল্যাণ, পাল্টা জবাবে অর্জুন বললেন 'ও মাতাল''

বিধানসভা ভোটের আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভাটপাড়ার সভায় অর্জুন সিংহকে তুলোধনা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূল সাংসদকে ব্যক্তি আক্রমণ করলেন বিজেপি সাংসদ। আর এই শুনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণ।

কয়েকমাস পরেই বাংলায় হাইভোল্টেজ বিধানসভার ভোট। তার আগে রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একে অপরকে তোপ দাগছেন শাসক ও বিরোধী দলের নেতারা। আর তা করতে গিয়েই কখনও কখনও ছাড়িয়ে যাচ্ছে শালীনতার মাত্রা।

শনিবার অর্জুন সিংহের গড় বলে পরিচিত উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সভা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে স্থানীয় বিজেপি সাংসদ অর্জুন সিংহকে তুলোধনা করেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola