West Bengal Elections 2021: ফের পূর্ব মেদিনীপুরে তৃণমূলে ভাঙন, দল ছাড়ছেন জেলা যুব তৃণমূল সহ-সভাপতি

পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সংগঠনে ফের ধাক্কা। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন জেলা যুব তৃণমূল সহ-সভাপতি রামকৃষ্ণ দাস। দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, তিনি একা নন, তৃণমূলের আরও কয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্য ও নেতা আগামী ২ জানুয়ারি মহিষাদলে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেবেন। রামকৃষ্ণের এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। অন্যদিকে তৃণমূলকে ভাঙা নৌকার সঙ্গে তুলনা করে রামকৃষ্ণের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola