West Bengal Elections 2021: 'তুমি বড় জননেতা! কেন্দ্র বদলে তবে তো জিততে পেরেছ', শুভেন্দুকে নিশানা কল্যাণের

দুদিনের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই আবহে এদিন ব্যারাকপুরে জনসভা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এই সভা থেকে প্রতিশ্রুতি দেন, 'তৃতীয়বার ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনের মতো আপনাদের রেশনের ব্যবস্থা করে দেবেন।' তাঁর কটাক্ষ, ক্ষ্যাপা ষাঁড়ের মতো ঘুরছে বিজেপি। নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন, 'তুমি এত বড় জননেতা হলে ১৯৯৬,২০০১ সালে হেরেছ কেন? ২০০৬ সালে বিধানসভা কেন্দ্র বদলে জয় পেয়েছ।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola