West Bengal Elections 2021: 'ICU-তে তৃণমূল', রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক পদ থেকে ইস্তফা প্রসঙ্গে কটাক্ষ জয়প্রকাশের

আজই তৃণমূল ছাড়তে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছে পদত্যাগ পত্র লিখছেন তিনি। রাজীবের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আজ বিধায়ক পদ এবং তৃণমূলের সদস্য পদ ছাড়ার পর রবিবারই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। এপ্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumder) বলেন, "যতক্ষণ না পুরো ঘটনা ঘটছে ততক্ষণ আমি বলব এটা তৃণমূলের আভ্যন্তরীণ ঘটনা। তবে তৃণমূলের যে শোচনীয় অবস্থা, আইসিইউতে যাওয়ার অবস্থা, তাই প্রতিফলিত হচ্ছে এই ঘটনার মাধ্যমে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola