West Bengal Elections 2021: ব্লক সভাপতিকে 'মীরজাফর' তকমা পুর প্রশাসকের, কোচবিহারে তৃণমূলের অন্দরেই ক্ষোভ

জাতীয় শিক্ষক তথা তৃণমূল ব্লক সভাপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ  কোচবিহারের পুর প্রশাসকের বিরুদ্ধে। ঘটনায় প্রশাসকের অপসারণ দাবি করলেন তৃণমূলের শিক্ষক নেতাদের একাংশ। যদিও এইনিয়ে মন্তব্য করতে নারাজ পুর প্রশাসক। এদিকে, নাটাবাড়িতে তৃণমূলে যোগ দিল বিজেপির ৪২টি পরিবার। 
কোচবিহারের জেলা তৃণমূল রাজনীতিতে সভাপতি সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে ভূষণ সিংহের দ্বন্দ্ব দীর্ঘ সময়ের। ভোটের মুখে দিনে দিনে তা যত বাড়ছে, তৃণমূলের অস্বস্তিও ততই উর্ধ্বমুখী হচ্ছে। 
এদিকে, এই অস্বস্তির মধ্যেই তৃণমূলকে স্বস্তি দিল নাটাবাড়ির বলরামপুরের ঘটনা। এখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল ৪২টি পরিবার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola