শাড়ি পরা হিটলারি শাসনের বিরুদ্ধে লড়তে চাইলে বিজেপিতে স্বাগত, মুখ্যমন্ত্রীকে আক্রমণ সায়ন্তনের, 'বিজেপির মহাপ্রস্থান শুরু', পাল্টা সৌগত
নাম না করে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে হিটলার বলে কটাক্ষ বিজেপি নেতার। তৃণমূলকে ডুবন্ত জাহাজ বলে আক্রমণ। এদিন পুরাতন মালদার চৌরঙ্গী এলাকার চা চক্রে যোগ দেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক Sayantan Basu। তাঁর কটাক্ষ, তৃণমূলে মুষল পর্ব শুরু হয়েছে। দুজন ছাড়া বাকিরা ডুবন্ত জাহাজ ছেড়ে চলে যাবেন। এ প্রসঙ্গে TMC সাংসদ Saugata Roy জানান, উনি কে আমি জানি না। নিজের লেভেলে কথা বলুন, আপনি একটা পুরসভা নির্বাচনও জিততে পারেননি। তিনি আরও জানান, তৃণমূলের মুষল পর্ব শুরু হয়নি, BJP-র মহাপ্রস্থান পর্ব শুরু হয়েছে।
Tags :
Hitler Comment Sayantan Basu ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Abp Ananda TMC BJP West Bengal Elections 2021 Mamata Banerjee