West Bengal Elections: একের পর এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করে ‘Mega Show’ থেকে জল্পনা জিইয়েই রাখলেন শুভেন্দু অধিকারী
বলেছিলেন Mega Show হবে। হলও! কিন্তু আগামী দিনে কোন পথে যাবেন, তা নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন Suvendu Adhikari। শুভেন্দু দলেই আছেন, প্রতিক্রিয়া তৃণমূলের। বিরোধীরা অবশ্য এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। শুভেন্দু সরাসরি কিছুই বললেন না! কখনও এগোলেন, কখনও থামলেন! বললেন, আমি এখনও দলের প্রাথমিক সদস্য। রাজ্য মন্ত্রিসভারও সদস্য। দলের নিয়ন্ত্রকরা আমাকে তাড়াননি। আমিও দল ছাড়িনি। আর তাঁর মন্তব্য নিয়ে সব পক্ষ যে যার মতো ব্যাখ্যা করতে শুরু করেছেন।
Tags :
Suvendu Adhikari Controversy Mega Show Ramnagar WB Election Coverage West Bengal Elections With ABP Ananda BJP TMC Suvendu Adhikari