West Bengal Governor: রাজনৈতিক কারণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এক চার্টার্ড অ্যাকান্ট্যান্টকে গ্রেফতার করেছে, ট্যুইট রাজ্যপালের, শুরু রাজনৈতিক তরজা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  23 Nov 2020 05:26 PM (IST)
ABP News
ফের রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল। ভুয়ো সংস্থা খুলে কালো টাকা সাদা করার অভিযোগে গোবিন্দ আগরওয়াল নামে এক ব্যক্তিকে গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজ্য-রাজ্যপাল তরজা। রাজ্য প্রশাসনকে আক্রমণ করে রাজ্যপাল ট্যুইটারে লিখেছেন, ‘রাজনৈতিক কারণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এক চার্টার্ড অ্যাকান্ট্যান্টকে গ্রেফতার করেছে। কয়লা ও গরু পাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে বাধা দেওয়ার চেষ্টা চলছে। কেন ভুলে যাচ্ছেন আপনারাও আইনের ঊর্ধ্বে নন। উর্দিধারী সুবিধাভোগীরা কয়লা-গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানকে ভোঁতা করে দিতে চাইছে। এই প্রবণতা বিপজ্জনক। রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার সময় এই রাজ্যের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়েছি। প্রশাসন যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়, তা দেখা আমার কাজের মধ্যে পড়ে।’ রাজ্যপালের এই টুইটের পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জগদীপ ধনকড়কে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্যপালকে কটাক্ষ করতে ছাড়েনি বামেরাও। এই আক্রমণের মুখে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনের আর রাজ্যের সাংবিধানিক প্রধানের সংঘাত সপ্তমে।
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • West Bengal Governor: রাজনৈতিক কারণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এক চার্টার্ড অ্যাকান্ট্যান্টকে গ্রেফতার করেছে, ট্যুইট রাজ্যপালের, শুরু রাজনৈতিক তরজা

TRENDING VIDEOS

রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?6 Hour ago

'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের1 Day ago

বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড1 Day ago

চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ1 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন