নারায়ণগড়ে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Aug 2020 03:10 PM (IST)

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা। শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ। বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।