কোথাও ট্রেনের কামরা, কোথাও ছবিতে জীবজন্তু, পড়ুয়া আকর্ষণে সেজে উঠেছে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল
অন্যান্য জায়গায় যখন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ক্রমশ কমছে পড়ুয়ার সংখ্যা, তখন অন্য ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের বেশকিছু স্কুলে। ক্লাসরুম এখানে খেলাঘর। খেলার ছলেই চলছে পড়াশোনা। ফলও মিলছে হাতেনাতে। বাড়ছে পড়ুয়ার সংখ্যা।