সবংয়ে যুবকের রহস্যমৃত্যু, শ্মশানের পাশ থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে যুবক খুন। উদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃতের নাম খোকন জানা। বয়স ২৭ বছর। মৃত যুবক সবংয়ের গোরা গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, গতকাল দুপুরে বাড়ি থেকে বেরোন খোকন। রাতে গয়লাপুকুর এলাকায় শ্মশানের পাশে তাঁকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। মৃতদেহের পাশ থেকে কয়েকটি লাঠি উদ্ধার হয়েছে।