'তৃণমূলের নেতা আসছে বলে আমাকে সরতে হবে' ক্ষোভ উগরে দিলেন রাহুল, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে কি ডাক পাবেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Sep 2020 02:13 PM (IST)

কেন্দ্রীয় পদ থেকে অপসারিত হয়ে দলেই বিদ্রোহী রাহুল! উগড়ে দিয়েছেন ক্ষোভ। যার পর ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন মুকুল রায় থেকে অনুপম হাজরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে হতে পারে রাজ্য বিজেপির নেতৃত্বের বৈঠক। সেখানে কী ডাক পাবেন রাহুল? জল্পনা তুঙ্গে!