Rajib Banerjee Update: রবিবার শাহের হাত ধরেই কি BJP-তে যোগ রাজীবের? 'আমার জানা নেই', মন্তব্য শমীকের

তৃণমূল ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এদিন ইস্তফা পত্রের প্রতিলিপি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সুব্রত বক্সীকে (Subrata Bakshi) পাঠিয়েছেন প্রাক্তন বনমন্ত্রী। এই পদক্ষেপের মধ্য দিয়ে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন রাজীব। ইস্তফাপত্রে দলীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, 'দলে থাকার সময় দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ।। এদিকে, ৩১ জানুয়ারি অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। এমন জল্পনাও উঠে এসেছে। যদিও রাজীবের বিজপিতে যোগদানের প্রসঙ্গে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, 'ও বিজেপিতে যাবে কিনা আমার জানা নেই।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola