Weather Update: সামান্য চড়েছে পারদ, তবে উইকএন্ড কাটবে শীতের আমেজেই

আজ শীতের আমেজ থাকলেও ফের বাড়ল তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময় স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শনিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা, মনে করা হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। রবিবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola