TMC vs BJP: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ আসলে ‘বেটি পোড়াও’, হাথরসের ঘটনা উল্লেখ করে বিজেপি-কে আক্রমণ কাকলির

‘ঘরে ঘরে স্বাস্থ্য সাথী কার্ড পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কার্ড হচ্ছে পরিবারের বয়স্ক মহিলার নামে। নারীর সশক্তিকরণের দিকে অনেকটা এগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়,’ সাংবাদিক বৈঠকে মন্তব্য তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের। বিজেপি-কে আক্রমণ করে তিনি আরও বলেন, ‘হাথরসে আমি গিয়েছিলাম। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ আসলে ‘বেটি পোড়াও’। এটা মেয়েকে ধর্ষণ করে তার শিরদাঁড়া ভেঙে মেরে ফেলা হল। মেয়েটা যখন মারা গেল, তখন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিল। ভারতবর্ষে আজ নারীসুরক্ষা বিপন্ন।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola