মুখে আঘাতের চিহ্ন! ধাপায় বছর তিরিশের এক যুবকের রহস্যমৃত্যু
ধাপায় যুবকের রহস্যমৃত্যু। রাস্তার ধার থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের নাম পাপ্পু যাদব। বিহারের বাসিন্দা ওই যুবক ধাপা এলাকারই বাসিন্দা। আজ সকালে ইএম বাইপাসের কাছে বছর তিরিশের ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের দাবি, গতকাল রাতে আত্মীয়ের সঙ্গে স্কুটারে চড়ে ফেরার পথে, গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Tags :
Body Recovered From Dhapa Dead Body Recovered ABP Ananda LIVE Road Accident Car Accident Abp Ananda