Gangstar Arrested: কুলটি থেকে গ্রেফতার বিহারের গ্যাংস্টার ‘গুরুজি’ সহ ৪
আসানসোলের কুলটি থেকে গ্রেফতার বিহারের গ্যাংস্টার ‘গুরুজি’৷ গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ৷ ভিনরাজ্যের দুষ্কৃতীদের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান পুলিশের৷ চারজন পালিয়ে গেলেও, গ্রেফতার ৪ দুষ্কৃতী৷ ধৃতদের একজন গ্যাংস্টার মুরারি প্রসাদ বিশ্বকর্মা ওরফে ‘গুরুজি’৷ ধৃতের বিরুদ্ধে বিহারের একাধিক থানায় বহু মামলা৷ ডাকাতি, অপহরণ, অস্ত্র আইনে একাধিক মামলা ধৃতের বিরুদ্ধে৷ গ্যাংস্টার ‘গুরুজি’ একজন শার্প শ্যুটার, দাবি পুলিশের৷ ধৃতরা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল বলে অনুমান পুলিশের৷
Tags :
ABP Ananda Asansol ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Crime News Bihar Gangster Gangster Arrested