Abhishek Banerjee at Tajpur: 'নদীবাঁধ নির্মাণের টাকা নয়ছয়, দুর্নীতিগ্রস্তদের রেয়াত নয়', তাজপুরে জানালেন অভিষেক

বৃহস্পতিবার তাজপুর পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে সমুদ্রতটে গিয়ে 'ইয়াস' পরবর্তী ক্ষয়ক্ষতি খতিতে দেখেন তিনি। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। বাঁধ ও রাস্তা দ্রুত নির্মাণের আশ্বাস দেন তিনি। সাংবাদিকদের অভিষেক বলেন, 'মানুষ কষ্টের মধ্যে রয়েছেন। দুর্নীতিগ্রস্তদের রেয়াত করা হবে না। নদীবাঁধ নির্মাণের টাকা নয়ছয় করা হয়েছে।' এদিন একাধিকবার নাম না করেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করেছেন তৃণমূল সাংসদ।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola