WB Politics: হোটেলের ঘরে মাফিয়ার সঙ্গে বৈঠক করতেন বিজেপি নেতারা, আসানসোলে দল বদলেই দাবি জেলা সম্পাদকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jun 2021 05:57 PM (IST)

আসানসোলে বিজেপিতে বড় ভাঙন। বিজেপি ছাড়লেন ৩৮ জন নেতা সহ প্রায় ৩ হাজার কর্মী-সমর্থক। তাঁরা মলয় ঘটকের হাত থেকে নিলেন তৃণমূলের পতাকা। তৃণমূলে যোগ দিয়েই চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির জেলা সম্পাদকের। ‘আদর্শচ্যুত হয়েছে বিজেপি, দুর্নীতিগ্রস্ত দল। হোটেলের ঘরে মাফিয়ার সঙ্গে বৈঠক করতেন বিজেপি নেতারা। প্রার্থী হতে ১০-১২ লক্ষ টাকা দিয়েছিলাম,’ দাবি সুজয় পালের। কৈলাস বিজয়বর্গীয়র এজেন্টকে ৬ লক্ষ টাকা দিয়েছিলেন বলে দাবি তাঁর। যদিও সব অভিযোগ অস্বীকার বিজেপির জেলা সভাপতি লক্ষ্ণণ ঘোড়ুইয়ের।