Amit Shah in Bengal: ভারত সেবাশ্রমে সন্ন্যাসীদের সঙ্গে আলাপচারিতায় অমিত শাহ

আজ দিনের শুরুতেই বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে এসে পৌঁছান অমিত শাহ। সেখানে তিনি আরতি করেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ সরস্বতী মহারাজকে। সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), তথাগত রায় (Tathagata Roy) ও অন্য বিজেপি নেতারা। অমিত শাহকে মালা পরিয়ে, উত্তরীয় ও স্মারক দিয়ে স্বাগত জানানো হয় ভারত সেবাশ্রমে, দেওয়া হয় স্বামী প্রণবানন্দের লেখা কিছু বই। এরপর তিনি মহারাজদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি।  মহারাজদের গানে গানে আধ্যত্মিকতার রেশ আশ্রম জুড়ে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola