West Bengal Assembly: বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশ নিষিদ্ধ, জারি বিজ্ঞপ্তি

বিধানসভায় নিষিদ্ধ হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশ। আজ বিধানসভার সচিব এ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছেন। বিধানসভার স্পিকারের নির্দেশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গতকাল একটি ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশ জারি হয়েছে। গতকাল বিধানসভায় শপথ নিতে আসেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, শুভেন্দু বেরনোর সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ করেন। ওই ঘটনার প্রেক্ষিতেই আজ জারি হয়েছে বিজ্ঞপ্তি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola