Bengal Corona Update: রাজ্যে একদিনে মৃত ১৫৭, শুধু উত্তর ২৪ পরগনাতেই মৃত ৪৬

রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু ফের ১৫০ পার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৫৭ জন করোনা (Corona) আক্রান্তের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজারের বেশি মানুষ। কলকাতায় (Kolkata) দৈনিক আক্রান্ত ৩ হাজারের নিচে। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। কলকাতায় মৃত ৩৩ এবং উত্তর ২৪ পরগনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola