Bengal Corona Update: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৮ হাজার ৮১১, মৃত ১০৮

রাজ্যে একদিনে করোনায় (Corona) ১০৮ জনের মৃত্যু। একদিনে ৮ হাজার ৮১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে টানা শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪২ জন। ৩০ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে সংক্রমিত ৯৭৬ জন। ২৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৪ শতাংশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola