Bengal Weather: দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি কমলেও, ভাসবে উত্তরবঙ্গ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jun 2021 09:42 AM (IST)

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। কলকাতা সহ বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে। তবে, উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল ফের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা।