Rajib in Birbhum: 'সবথেকে বড় ওয়াশিং মেশিন তৃণমূল, অপরাধীরা দলে যোগ দিলেই সাত খুন মাফ'

আজ দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে তারাপীঠে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে চিলার মাঠে জনসভা করবেন তিনি। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা হবে। তার আগে সেখানে বক্তব্য রাখেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। বলেন, "সবথেকে বড় ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস। খুনের অভিযুক্ত তৃণমূলে যোগ দিলেই দোষ মকুব। তৃণমূলে যোগ দিলেই সাধু, অন্য দলে গেলেই চোর। আমরা পুণ্যবান বলেই তৃণমূলে ছিলাম, আপনি ক্ষমতায় ছিলেন।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola