Cabinet Oath Taking: মমতার নতুন মন্ত্রিসভায় মোট ৯ মহিলা মুখ, ৭ সংখ্যালঘু প্রতিনিধি

আজ সকাল পৌনে ১১টায় রাজভবনে মন্ত্রীপদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভার ৪৩ জন সদস্য। তার মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী।  স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ১০ জন এবং প্রতিমন্ত্রী ৯ জন। একাধিক নতুন মুখ থাকছে মন্ত্রিসভায়। তৃণমূল সূত্রে খবর, ফের অর্থমন্ত্রী হচ্ছেন অমিত মিত্র (Amit Mitra)। অসুস্থ থাকায় অমিত মিত্র এবং করোনা আক্রান্ত হওয়ায় ব্রাত্য বসু (Bratya Basu) ভার্চুয়াল শপথ নেবেন। রাজ্যের বিধানসভা আসনের নিরিখে সর্বোচ্চ মন্ত্রী হতে পারেন ৪৪ জন। মুখ্যমন্ত্রীকে নিয়ে এবার মন্ত্রীর সংখ্যা ৪৪-ই হচ্ছে। গতবারের মন্ত্রিসভায় ৪১ জন মন্ত্রী ছিলেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola