Chinese Citizen Arrested: দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর আজ মালদায় আদালতে পেশ ধৃত চিনা নাগরিককে

ব্যাঙ্ক প্রতারণা-কাণ্ডে মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে ধৃত চিনা নাগরিক (Chinese Citizen) হান জুনওয়েকে আজ আদালতে পেশ করবে পুলিশ। চিনের হেবেইয়ের বাসিন্দা এই অনুপ্রবেশকারীকে দফায় দফায় জেরা করে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা এবং মালদা জেলা পুলিশ। এরপর তাকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সূত্রে খবর, আজ মালদা জেলা আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হবে চিনা নাগরিক হান জুনওয়েকে। দু'একদিনের মধ্যে ট্রানজিট রিমান্ডে নিতে পারে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola