Chinese Han Junwei Investigation: ভারতে কার কার সঙ্গে যোগাযোগ ছিল চিনা সন্দেহভাজনের? জানতে চাইছেন গোয়েন্দারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2021 01:01 PM (IST)

গতকাল বিকেল থেকে দফায় দফায় টানা জিজ্ঞাসাবাদ চলছে ধৃত চিনা নাগরিক হান জুনওয়ের (Han Junwei)। মালদায় (Malda) ভারত-বাংলাদেশ সীমান্তে ধৃত চিনা নাগরিক হান জুনওয়ে। বৃহস্পতিবার থেকে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এসটিএফ (STF)। জানা যাচ্ছে, হানের ল্যাপটপ এখনও খোলা সম্ভব হয়নি। পাসওয়ার্ড না মেলায় মিলছে না ল্যাপটপ খোলার কোনও সূত্র। পাশাপাশি, যে বিপুল পরিমাণ অর্থ ধৃতের কাছে ছিল তা কোথা থেকে এল, কে দিল, ভারতে হানের সঙ্গে কার কার যোগাযোগ ইত্যাদি জানতে হানকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।