Mamata Banerjee: জলের মতো টাকা দেওয়া হচ্ছে, কিন্তু কী কাজ হচ্ছে? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jun 2021 04:16 PM (IST)

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "আমাদের কিছু বাঁধ আছে। আমাদের সঙ্গে কথা না বলে যেন জল না ছাড়া হয়, সেদিকটা মাথায় রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাউকে নোডাল অফিসার করে দেওয়া হোক, যিনি খবর দেবেন। এখনও কিছু ক্ষতিগ্রস্ত ব্লক আছে। সেখানে ক্যুইক রেসপন্স টিম এবং ত্রাণ শিবিরের খোঁজ রাখতে হবে। অনেক গবাদি পশু নষ্ট হয়েছে। গঙ্গা পরিষ্কার রাখতে হবে। টাকা দেওয়া হচ্ছে, কিন্তু কী কাজ হচ্ছে? টাকা কোথায় গেল? সব টাকা জলের নামে জলে চলে যাচ্ছে।"