Jagdeep Dhankar: কোচবিহারে পৌঁছেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপালের

কোচবিহারে পৌঁছেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী চিঠিতে বলেছেন, প্রশাসনিক নির্দেশে রাজ্যপাল সরকারের মুঠোয় চলে আসবে। সাংবিধানিক পদকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারেন মুখ্যমন্ত্রী? বাংলা ছাড়াও চার রাজ্যে নির্বাচন হয়েছে, কোথাও রক্তপাত হয়নি। প্রচারে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যের জেরেই হিংসা। সংবিধান লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী।’
হিংসা মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসা করায় কলকাতা হাইকোর্টেরও সমালোচনা করেছেন রাজ্যপাল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola