Rose Valley Case: রোজভ্যালি মামলা নিয়ে সম্মুখ সমরে কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2021 12:30 AM (IST)

দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজিরবিহীন সংঘাত। রোজভ্যালিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শুভ্রা কুণ্ডুর জামিন ঠেকাতে ওড়িশা হাইকোর্টে সিবিআইয়ের পেশ করা হলফনামায় প্রশ্নের মুখে ইডি ও আয়কর দফতরের ভূমিকা। সেই সব অফিসারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।