Corona: এখনই লকডাউনের কোনও চিন্তা নেই, জানালেন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2021 08:02 AM (IST)

হু হু করে বাড়ছে সংক্রমণ। তবে পরিস্থিতি খারাপ হলেও, রাজ্যে এখনই লকডাউনের কোনও ভাবনাচিন্তা নেই, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যা মোকাবিলায় নাইট কার্ফুও কোনও সমাধান নয় বলেও জানালেন তিনি।