Corona Updates: ‘করোনার পজিটিভ রিপোর্ট থাকলেই এবার মিলবে অক্সিজেন’, সিদ্ধান্ত নবান্নর

‘করোনার পজিটিভ রিপোর্ট থাকলেই এবার মিলবে অক্সিজেন। শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন থাকলেই অক্সিজেন নয়।’ নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্টসচিব-সহ উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত। করোনায় কারও মৃত্যু হলে বিনামূল্যে সৎকার, সিদ্ধান্ত সরকারের। সারা দেশের মতোই এ রাজ্যেও করোনা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ হয়ে উঠেছে। প্রত্যেকদিনই উত্তরোত্তর বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। সারা দেশেই অক্সিজেন জোগানের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স রাজ্যের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola