Corona Vaccine Update: মডার্নার পর ফাইজারের টিকাকেও ছাড়পত্র দেওয়ার ভাবনা কেন্দ্রের

মডার্নার ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ফাইজারের টিকাকেও ছাড়পত্র দেওয়ার ভাবনা। কিছুদিন আগে কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি-বেসরকারি হাসপাতাল অথবা নার্সিংহোম ভারতে ছাড়পত্র পাওয়া যে কোনও টিকা সরাসরি প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে কিনতে পারবে। সূত্রের খবর, মডার্নার টিকা কিনতে কলকাতার কয়েকটি বেসরকারি হাসপাতালের তরফে মার্কিন এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্নার সঙ্গে যোগাযোগ করলে তাদের তরফে জানানো হয়েছে যে, মডার্না কোনও ভারতীয় হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে এখনই সরাসরি টিকা-চুক্তিতে আগ্রহী নয়। একমাত্র ভারত সরকারের সঙ্গেই টিকা-সরবরাহের চুক্তি হতে পারে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola