Coronavirus News: পড়শি রাজ্য ইউপি-বিহার থেকে দেহ ভেসে মালদায়, কী বলছেন এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে?

উত্তরপ্রদেশ হামিরপুর ও বিহারের বক্সায় সৎকার না করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে করোনায় মৃতদের দেহ। কিছু দেহ ভাসতে ভাসতে এসে পৌঁছে যাচ্ছে মালদায়। ফলে মালদা জেলাজুড়ে তৈরি হয়েছে সংক্রমণের আতঙ্ক। এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সরকারের তরফে ওই মৃতদেহগুলি জল থেকে তুলে সৎকারের ব্যবস্থা করা হচ্ছে। জেলার ডিএম, এসপি এবং সিএমওএইচ সুনির্দিষ্ট পরিকল্পনা করেছেন। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম বিজ্ঞানসম্মতভাবে যাতে সংক্রমণ বা দূষণ না ছড়ায় সেই মতো ব্যবস্থা নিয়ে দেহ সৎকার করার জন্য প্রস্তুত রয়েছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola