Covid Updates: শনিবার সকালে রাজ্যে এল ৭৫ হাজার কোভ্যাকসিন

হায়দরাবাদ থেকে আজ রাজ্যে এল ৭৫ হাজার কোভ্যাক্সিন (Covaxin)। সকাল ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার বিমান। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। বিমানবন্দর থেকে ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা নিয়ে যাওয়া হয় বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। সেখান থেকেই শুরু হবে বণ্টন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola