Covid Updates: 'মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শী হলে দ্বিতীয় ঢেউয়ের আগাম আঁচ পাননি কেন?', কটাক্ষ দিলীপ ঘোষের

রাজ্যের করোনা (Covid) পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখলেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কখনই করোনাকে গুরুত্ব দেননি। গতবছর ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী দেশকে সতর্ক করেছিলেন। মুখ্যমন্ত্রী তখন গুরুত্ব দেননি। বলেছিলেন প্রধানমন্ত্রী নাটক করছেন। রাজ্য সরকার করোনা পরিস্থিতি নিয়ে গাফিলতি করেছে। রাজ্যে করোনা চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে পারেননি। অনেকে চিকিৎসক মারা গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দূরদর্শী, তাহলে দ্বিতীয় ঢেউ আসতে পারে, তা তিনি বোঝেননি কেন?’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola