Cracker Factory Fire: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, শুরু রাজনৈতিক তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Feb 2021 12:14 PM (IST)

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। গুরুতর জখম দুই। ভেঙে গুঁড়িয়ে যায় বাড়ির দেওয়ালের একাংশ। বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে পাশের একটি বাড়িও। স্থানীয় সূত্রে খবর, সকাল ৮:৩০ নাগাদ বিকট শব্দে চমকে ওঠেন আনাড় গ্রামের বাসিন্দারা। কারখানায় বোমা তৈরি হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার পর উধাও বাজি কারখানার মালিক। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, ভোটের আগে এখানে বোমা তৈরি হচ্ছিল। এতে তৃণমূলের মদত রয়েছে বলে গেরুয়া শিবিরের অভিযোগ। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিস্ফোরণের সঙ্গে রাজনীতির যোগ নেই।