Cyclone Yaas: কলকাতা ও জেলা মিলিয়ে মোতায়েন এনডিআরএফ-এর মোট ৪৪টি দল, থাকবে মোতায়েন আরও ১০টি

ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদর দফতরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন জেলাতে যাওয়া দলগুলির সঙ্গে কথা বলা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। কলকাতাতে ৯টি এবং অন্যান্য জেলায় ৩৫টি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আজ রাতে আরও ১০টি দল পাঠানো হবে বলে জানানো হচ্ছে। এনডিআরএফ-এর (NDRF) বিভিন্ন দল এখন সতর্কতা প্রচার চালাচ্ছে, পাশাপাশি চলছে উপকূলবর্তী এলাকা খালি করার কাজ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola