Cyclone Yaas: সতর্ক উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন, খোলা হয়েছে সাইক্লোন রিলিফ সেন্টার
চোখ রাঙিয়ে ধেয়ে আসছে ইয়াস। আবারও এক বুধবারের জন্য আতঙ্কের প্রহর গুনছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বুধবার দুপুর থেকেই অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে রাজ্যের উপর দিয়ে যাবে ইয়াস। গত বছর ২০ মে এরাজ্যের উপর আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। তার জায়গায় তছনছ হয়ে গেছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা। সে ছিল এক বুধবার। এক বছর পর মে মাসের এক বুধবারেই আসছে ঘূর্ণিঝড় ইয়াস।
ইয়াসের ইঙ্গিত মেলার পর থেকেই সতর্ক হয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। সন্দেশখালিতে সকাল থেকে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। শুরু হয়েছে বৃষ্টি। গতকালও বৃষ্টি হয়েছে এখানে। নদী বাঁধের কাছাকাছি থাকা মানুষজনকে সাইক্লোন রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া হবে। জেলায় মোট ৯৩টি ফ্লাড সেন্টার এবং ৬৩টি সাইক্লোন রিলিফ সেন্টার খোলা হয়েছে।
Tags :
ABP Ananda North 24 Parganas ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Sandeshkhali Cyclone Yaas Yaas Cyclone Yaas Cyclone In Bengal Yaas Cyclone Update Yaas Cyclone Latest Updates Yaas Cyclone Live Yaas Cyclone Disaster Yaas Cyclone Calamities NDRF On Yaas Cyclone Yaas Cyclone News Updates Yaas Cyclone Preparation IMD On Yaas Cyclone