Cyclone Yaas Effect: দিঘায় ঘূর্ণিঝড়ের প্রভাব কমতেই ব্যবসা নিয়ে চিন্তিত নিঃস্ব দোকানিরা

দিঘার সমুদ্র এখনও উত্তাল। কিন্তু গতকালের তুলনায় আজ ঢেউয়ের মাত্রা তুলনামূলক কম। দিঘায় সমুদ্রে ধারে থাকা দোকানগুলি ঝড়ের দাপটে ভেঙে গেছে। দোকানগুলি কবে আবার চালু করতে পারবেন সেই ব্যাপারে এখনও অনিশ্চিত দোকানদাররা। ইয়াসের তাণ্ডবে লন্ডভন্ড ওল্ড দিঘা। পর্যটকদের বসায় জায়গা ক্ষতিগ্রস্ত। ভেঙে পড়েছে বাতিস্তম্ভ। ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়িও ভেঙে গিয়েছে। এখনও জলমগ্ন দিঘার বিভিন্ন গ্রাম। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola