Dilip Ghosh Attacks TMC: তৃণমূল এত মেজরিটি নিয়ে জিতেছে, কিন্তু বাংলায় কোনও আনন্দ নেই, আক্রমণ দিলীপের

আজ তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "আপনাদের প্রতি দয়া হয়। বাংলার মানুষ হতাশ। তৃণমূল এত মেজরিটি নিয়ে জিতেছে কিন্তু বাংলায় কোনও আনন্দ নেই। উচ্ছ্বাস নেই। বিজয় উৎসব নেই। বিজয় মিছিল নেই। এমন কী যারা আপনাদের পার্টিকে টাকা দেয় তারা রান্না করলেও খাওয়ার জন্য রান্না করলেও খাবার জন্য লোক নেই। কারণ যেভাবে তৃণমূল জিতেছে তা মানুষ ভালভাবে নিচ্ছে না। বরং মানুষ ভয়ে আছেন।  পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা নেই, গণতন্ত্র নেই,  মানুষের সম্মান নেই। মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার চলছে কিন্তু মহিলারই সবচেয়ে বেশি অসুরক্ষিত। এখানে প্রায় ১২৩ জন মহিলার উপর পাশবিক অত্যাচার হয়েছে। তার মধ্যে ৩৯ জন গণধর্ষিতা হয়েছেন। তার মধ্যে মাত্র ৩ জন অভিযোগ করার সাহস পেয়েছেন। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত গণতন্ত্র রক্ষার লড়াইয়ের জন্য লড়ব।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola