Election 2021: 'ভাঙড়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে ISF', ‘প্রাণহানির আশঙ্কা’ শওকত মোল্লার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Mar 2021 09:03 AM (IST)

ভাঙড়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। এই অভিযোগ তুলে এবং প্রাণহানির আশঙ্কা করে নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ জেলার যুব তৃণমূল সভাপতি তথা ক্যানিং পূর্বর বিধায়ক। শওকত মোল্লার এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ঘাড়েই দোষ চাপিয়েছে ISF।