Sultan Singh: প্রয়াত প্রাক্তন বিধায়ক সুলতান সিংহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jul 2021 02:13 PM (IST)

প্রয়াত প্রাক্তন বিধায়ক সুলতান সিংহ। বয়স হয়েছিল ৭৬ বছর। ভুগছিলেন ক্যান্সারে। গত তিনদিন ধরে ভর্তি ছিলেন অ্যাপোলো হাসপাতালে। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। ২০১১ সালে বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে জেতেন সুলতান সিংহ। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।