Factory Fire: ৭ ঘণ্টা পার, এখনও মহেশতলার শিল্প তালুকে নিয়ন্ত্রণের বাইরে আগুন
মহেশতলার কারখানায় ভয়াবহ আগুন। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এলাকাটি শিল্পতালুক হওয়ায় আশেপাশে আরও অনেক কারখানা রয়েছে। প্রত্যেকটি কারখানায় দাহ্য পদার্থ রয়েছে বলে অনুমান। ফলে, সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগুন দ্রুত ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে। পরে শুরু হয় ফোমের ব্যবহার।
৭ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও মহেশতলায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১১টি ইঞ্জিন। রাসায়নিক কারখানায় আগুন লাগায় বিস্ফোরণ। আগুন ছড়িয়ে পড়ে পাশের ২টি কারখানায়।
Tags :
ABP Ananda Fire South 24 Parganas ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Devastating Fire Mahestala Fire