Gyanvapi Mosque: জ্ঞানবাপী নিয়ে বিতর্কের মধ্যেই বড় প্রশ্ন তুললেন ইরফান হাবিব।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 May 2022 11:04 AM (IST)

জ্ঞানবাপী নিয়ে আজ ঠিক হবে শুনানির প্রক্রিয়া। কোন মামলার শুনানি আগে, তা ঠিক হবে আজ। কাল নির্দেশ স্থগিত রেখেছিলেন জেলা জজ। ‘কাশী, মথুরার মন্দির ভাঙা হয়েছে, কিন্তু অনেক বৌদ্ধ বিহারের পাথর পাওয়া গিয়েছে মন্দিরে। তাহলে কি সেইসব মন্দিরও এখন ভাঙতে হবে? এভাবে কি ১৬৭০ সালে তৈরি কোনও স্থাপত্য ভাঙা যায়?’ জ্ঞানবাপী নিয়ে প্রতিক্রিয়া ইতিহাসবিদ ইরফান হাবিবের (Irfan Habib)।