Upper Primary: উচ্চ প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউ শুরু ১৯ জুলাই, প্রক্রিয়া চলবে ৪ অগাস্ট পর্যন্ত : ব্রাত্য বসু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jul 2021 04:42 PM (IST)

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, "উচ্চ প্রাথমিকে নিয়োগ (Upper Primary recruitment) সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে। আদালতের (Calcutta High Court) নির্দেশ মেনে নিয়োগ সম্পন্ন হবে। ১৫ হাজার ৪০৬ জন প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ শুরু হবে ১৯ জুলাই। তথ্য জানা যাবে www.westbengalssc.com –ওয়েবসাইটে। ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ৪ অগাস্ট পর্যন্ত। মোট শূন্যপদ ১৪ হাজার ৩৩৯।"